হজ্জ

২৫/১১. অধ্যায়ঃ

মীকাতের অভ্যন্তরের অধিবাসীদের ইহরাম বাঁধার স্থান

সহিহ বুখারী

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَمْرٍو عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ وَلأَهْلِ نَجْدٍ قَرْنًا فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) মদিনাবাসীদের জন্য মীকাত নির্ধারণ করেন 'যুল-হুলাইফা', সিরিয়াবাসীদের জন্য 'জুহফা', ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম ও নাজদবাসীদের জন্য 'কারণ'। উল্লিখিত স্থানসমূহ হজ্জ ও উমরাহর নিয়্যাতকারী সে স্থানের অধিবাসী ও সে সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য এলাকার অধিবাসীদের জন্য ইহরাম বাঁধার স্থান। আর যে মীকাতের ভিতরের অধিবাসী সে নিজ বাড়ি হতে ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসীগণ মক্কা হতেই ইহরাম বাঁধবে।

(১৫২৪) (আঃপ্রঃ ১৪২৯, ইঃফাঃ ১৪৩৫)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18