জানাজা

২৩/৯৭. অধ্যায়ঃ

মৃতদের গালি দেয়া নিষেধ।

সহিহ বুখারী

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَسُبُّوا الأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا ‏"‏‏.‏ وَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْقُدُّوسِ عَنِ الأَعْمَشِ، وَمُحَمَّدُ بْنُ أَنَسٍ عَنِ الأَعْمَشِ‏.‏ تَابَعَهُ عَلِيُّ بْنُ الْجَعْدِ وَابْنُ عَرْعَرَةَ وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ‏.‏

বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: তোমরা মৃতদের গালি দিও না। কারণ, তারা স্বীয় কর্মফল পর্যন্ত পৌঁছে গেছে।[ইমাম বুখারী (রহঃ) বলেন] আবদুল্লাহ ইবনু আব্দুল কুদ্দুস ও মুহাম্মাদ ইবনু আনাস (রহঃ) আ’মাশ (রহঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন। আলী ইবনু জা’দ, ইবনু আর’আরা ও ইবনু আবূ আদী (রহঃ) শু’বাহ (রহঃ) হতে হাদীস বর্ণনায় আদম (রহঃ)-এর অনুসরণ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18