জানাজা

২৩/৯৬. অধ্যায়ঃ

নবী (ﷺ), আবু বকর ও উমর (রাঃ)-এর কবর সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে।

قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَأَقْبَرَهُ أَقْبَرْتُ الرَّجُلَ أَقْبَرَهُ إِذَا جَعَلْتَ لَهُ قَبْرًا وَقَبَرْتُهُ دَفَنْتُهُ كِفَاتًا يَكُونُونَ فِيهَا أَحْيَاءً وَيُدْفَنُونَ فِيهَا أَمْوَاتًا(আল্লাহর বাণী) فَأَقْبَرَهُ “তাকে কবরস্থ করলেন” (আবাসা: ২১)। أَقْبَرْتُ الرَّجُلَ অর্থাৎ যখন তুমি কারোর জন্য কবর তৈরি করবে। قَبَرْتُهُ অর্থাৎ دَفَنْتُهُ কবরস্থ করা كِفَاتًا অর্থাৎ জীবিতাবস্থায় ভূপৃষ্ঠে কবরে ও মৃত্যুর পর এর মধ্যে সমাহিত হবে।"

সহিহ বুখারী

وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَوْصَتْ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ لاَ تَدْفِنِّي مَعَهُمْ وَادْفِنِّي مَعَ صَوَاحِبِي بِالْبَقِيعِ، لاَ أُزَكَّى بِهِ أَبَدًا‏.‏

বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)

তিনি আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-কে ওসিয়ত করেছিলেন, ‘আমাকে তাঁদের (নবী (ﷺ) ও তাঁর দুই সাহাবী) পাশে দাফন করবে না। বরং আমাকে আমার সঙ্গিনীদের সাথে বাকীতে দাফন করবে যাতে আমি চিরকালের জন্য প্রশংসিত হতে না থাকি।’

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18