জানাজা
২৩/৮৬. অধ্যায়ঃ
কবরের আযাব সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أَهْلِ الْقَلِيبِ فَقَالَ " وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ". فَقِيلَ لَهُ تَدْعُو أَمْوَاتًا فَقَالَ " مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ وَلَكِنْ لاَ يُجِيبُونَ ".
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) (বদরে নিহত) গর্তবাসীদের [১] দিকে ঝুঁকে দেখে বললেনঃ “তোমাদের সাথে রব যে ওয়াদা করেছিলেন, তা তোমরা বাস্তবে পেয়েছ তো?” - (সূরা আল-আ’রাফ (৭): ৪৪)। তখন তাঁকে বলা হল, আপনি মৃতদের ডেকে কথা বলছেন? (ওরা কি শুনতে পায়?) তিনি বললেনঃ “তোমরা তাদের চেয়ে অধিক শুনতে পাও না, তবে তারা জবাব দিতে পারছে না”।
[১] 'القَليب' পুরাতন গর্ত বা খাদ যে গর্তের মুখ বন্দ করা হয়নী । বদর যুদ্ধে নিহত মুশরীক দলনেতা আবূ জাহল গঙদের একটি গর্তে নিক্কেপ করা হয়েছিল, 'قَليب' বদরের গর্ত বা খাদ বলা হয় ।[২] কবরবাসীকে সাধারণ মানুষ তো দূরের কথা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও কোন কিছু শুনানোর ক্ষমতা রাখেন না তবে মহান আল্লাহ্ তাওফীক দিলে সম্ভব। বর্ণিত অবস্থা তারই দৃষ্টান্ত।