জানাজা
২৩/১৯. অধ্যায়ঃ
দুই কাপড়ে কাফন দেয়া।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا ".
বর্ণনাকারী ‘আব্দুল্লাহ্ ইব্নু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি আরাফাতে ওয়াকূফ অবস্থায় অকস্মাৎ তার উটনী হতে পড়ে যায়। এতে তার ঘাড় মটকে গেল অথবা রাবী বলেছেন, তার ঘাড় মটকে দিল (যাতে সে মারা গেল)। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও এবং দু কাপড়ে তাকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না। কেননা, কেয়ামতের দিবসে সে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত হবে।
[১] ইহরাম অবস্থায় যে দু'আ পাঠ করা হয়..... اللّهُمَّ لَبَّيك আল্লাহুম্মা লাব্বায়কা......এ দু'আকে তাল্বিয়া বলে ।