জানাজা

২৩/৬. অধ্যায়ঃ

সন্তানের মৃত্যুতে সওয়াবের আশায় ধৈর্য ধারণের ফজিলত।

وَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴿وَبَشِّرِ الصَّابِرِينَ﴾আল্লাহ তা‘আলার বাণী: “আর সবরকারীদের সুসংবাদ প্রদান করুন”। (আল-বাকারা ১৫৫)"

সহিহ বুখারী

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَا مِنَ النَّاسِ مِنْ مُسْلِمٍ يُتَوَفَّى لَهُ ثَلاَثٌ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ، إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ ‏"‏‏.‏

বর্ণনাকারী আনাস (রাঃ)

আল্লাহর রসূল (ﷺ) বলেছেনঃ কোন মুসলিমের তিনটি সন্তান সাবালিগ হবার পূর্বে মারা গেলে তাদের প্রতি তাঁর রহমতস্বরূপ অবশ্যই আল্লাহ তা'আলা ঐ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। [৭]

[৭] ‘আমল ভাল থাকলে সরাসরি প্রবেশ করতে পারবে। নতুবা ক্ষমার পরে অথবা জাহান্নামে গিয়ে পাপের প্রায়শ্চিত্ত করার পরে প্রবেশ করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18