অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন

১২/১৭. অধ্যায়ঃ

নবী (সাঃ)-এর নাম ও উপনাম।

আদাবুল মুফরাদ

حَدَّثَنَا أَبُو عُمَرَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ: يَا أَبَا الْقَاسِمِ، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: دَعَوْتُ هَذَا، فَقَالَ: «سَمُّوا بِاسْمِي، وَلَا تُكَنُّوا بِكُنْيَتِي»

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (সাঃ) বাজারে ছিলেন। এক ব্যক্তি ডেকে বললো, হে আবুল কাসেম । নবী (সাঃ) তার দিকে দৃষ্টিপাত করলে সে বললো, আমি এই ব্যক্তিকে ডেকেছি। তখন নবী (সাঃ) বলেনঃ তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার ডাকনামে ডাকনাম রেখো না। -(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনে মাজাহ)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18