অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন
১২/১৩. অধ্যায়ঃ
আফলাহ নাম।
আদাবুল মুফরাদ
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ: حَدَّثَنَا أَبُو سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنْ عِشْتُ نَهَيْتُ أُمَّتِي - إِنْ شَاءَ اللَّهُ - أَنْ يُسَمِّي أَحَدُهُمْ بَرَكَةَ، وَنَافِعًا، وَأَفْلَحَ - وَلَا أَدْرِي قَالَ: رَافِعًا أَمْ لَا؟ - يُقَالُ: هَا هُنَا بَرَكَةُ؟ فَيُقَالُ: لَيْسَ هَا هُنَا "، فَقُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ
বর্ণনাকারী জাবের (রাঃ)
নবী (সাঃ) বলেনঃ আমি যদি জীবিত বাকি তবে ইনশাআল্লাহ আমার উম্মাতকে নিষেধ করবো যে, তাদের কেউ যেন বরকত, নাফে, আফলাহ ইত্যাদি নাম না রাখে। রাবী বলেন, তিনি রাফে নামের কথাও বলেছেন কিনা তা আমার স্মরণ নাই। হয় তো বলা হবে, এখানে বরকত আছে কি? জবাবে বলা হবে, নাসাঈ, এখানে নাই। নবী (সাঃ) ইন্তিকাল করেন, কিন্তু এসব নাম রাখতে নিষেধ করেননি। (আবু দাউদ)