সালাত (নামাজ)
২/১৮৯. অধ্যায়ঃ
সালাম ফিরানো
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ مِسْعَرٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ قَالَ " أَمَا يَكْفِي أَحَدَكُمْ - أَوْ أَحَدَهُمْ - أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَنْ يَمِينِهِ وَمَنْ عَنْ شِمَالِهِ " .
বর্ণনাকারী মিস’আর (রহঃ)
একই সানাদে অনুরূপ অর্থবোধক হাদীস মিসআর (রহঃ) হতেও বর্ণিত হয়েছে। নবী (ﷺ) বললেনঃ তোমাদের কারো জন্য কি যথেষ্ট নয় অথবা তাঁদের কারো জন্য কি যথেষ্ট নয় যে, সে উরুর উপর হাত রেখে তার ডান ও বাম দিকের ভাইদের সালাম করবে?
সহীহঃ মুসলিম।