সালাত (নামাজ)

২/১৬৯. অধ্যায়ঃ

সালাতের অবস্থায় যে কাজ করা জায়েয

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ الأَنْصَارِيَّ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي لِلنَّاسِ وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عُنُقِهِ فَإِذَا سَجَدَ وَضَعَهَا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ يَسْمَعْ مَخْرَمَةُ مِنْ أَبِيهِ إِلاَّ حَدِيثًا وَاحِدًا ‏.

বর্ণনাকারী আমর ইবনু সুলাইমান (রাঃ)

আমি আবু কাতাদাহ আনসারি (রাঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) উমামা বিনতু আবুল আস (রাঃ)-কে কাঁধে নিয়ে লোকদের সালাত ইমামতি করেছেন। তিনি যখন সিজদা করতেন তখন তাঁকে নামিয়ে রাখতেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, মাখরামা তাঁর পিতা থেকে কেবল একটি হাদিস শুনেছেন।

সহীহঃ মুসলিম

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18