সালাত (নামাজ)

২/১৪৭. অধ্যায়ঃ

রুকু হতে উঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো এবং দুই সিজদার মাঝে দীর্ঘক্ষণ বসা সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو كَامِلٍ - دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ هِلاَلِ بْنِ أَبِي حُمَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ رَمَقْتُ مُحَمَّدًا صلى الله عليه وسلم - وَقَالَ أَبُو كَامِلٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم - فِي الصَّلاَةِ فَوَجَدْتُ قِيَامَهُ كَرَكْعَتِهِ وَسَجْدَتِهِ وَاعْتِدَالَهُ فِي الرَّكْعَةِ كَسَجْدَتِهِ وَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ وَسَجْدَتَهُ مَا بَيْنَ التَّسْلِيمِ وَالاِنْصِرَافِ قَرِيبًا مِنَ السَّوَاءِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ فَرَكْعَتَهُ وَاعْتِدَالَهُ بَيْنَ الرَّكْعَتَيْنِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ بَيْنَ التَّسْلِيمِ وَالاِنْصِرَافِ قَرِيبًا مِنَ السَّوَاءِ ‏.‏

বর্ণনাকারী আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ)

একদা আমি ইচ্ছাকৃতভাবে মুহাম্মদ (ﷺ)-কে সালাতরত অবস্থায় দেখি। আমি তাঁর কিয়ামকে রুকু ও সিজদার অনুরূপ পেলাম। তাঁর রুকু তাঁর সিজদার সমান এবং দুই সিজদার মাঝখানের বৈঠক, অতঃপর সিজদা করা, অতঃপর সালাম ফিরানো পর্যন্ত বৈঠক প্রায় একই সমান পেয়েছি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, মুসাদ্দাদ বলেন, তাঁর রুকু এবং দুই রাকাতের মধ্যবর্তী ই‘তিদাল, তাঁর সিজদা ও দুই সিজদার মাঝে বসা, দ্বিতীয় সিজদা এবং সালাম ফিরানোর পর লোকদের দিকে মুখ করে বসা- সবই প্রায় একই সমান ছিল।

সহীহঃ মুসলিম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18