সালাত (নামাজ)
২/১৪৭. অধ্যায়ঃ
রুকু হতে উঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো এবং দুই সিজদার মাঝে দীর্ঘক্ষণ বসা সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ سُجُودُهُ وَرُكُوعُهُ وَقُعُودُهُ وَمَا بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ .
বর্ণনাকারী আল-বারাআ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সিজদা, রুকু ও দুই সিজদার মধ্যবর্তী বৈঠক প্রায় একই সমান হতো।
সহীহঃ বুখারী ও মুসলিম।