সালাত (নামাজ)
২/১৩৯. অধ্যায়ঃ
নিরক্ষর ও অনারব লোকের কিরাআতের পরিমাণ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، مِثْلَهُ لَمْ يَذْكُرِ التَّطَوُّعَ قَالَ كَانَ الْحَسَنُ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ إِمَامًا أَوْ خَلْفَ إِمَامٍ بِفَاتِحَةِ الْكِتَابِ وَيُسَبِّحُ وَيُكَبِّرُ وَيُهَلِّلُ قَدْرَ ق وَالذَّارِيَاتِ .
বর্ণনাকারী হাম্মাদ (রহঃ) হুমায়িদ সূত্র
অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তাতে নফল সালাতের কথা উল্লেখ নেই। তিনি (হুমায়িদ) বলেন, হাসান (রাঃ) যুহর এবং আসর সালাতে- ইমাম কিংবা মুক্তাদী উভয় অবস্থায়ই সূরা ফাতিহা পড়তেন এবং তিনি উক্ত সালাত সূরা ক্বাফ ও সূরা যারিয়াত পাঠের অনুরূপ সময় পর্যন্ত তাসবিহ, তাহলিল ও তাকবির পড়তেন।