সালাত (নামাজ)

২/১৩৬. অধ্যায়ঃ

সালাতে কেউ সূরা ফাতিহা পড়া ছেড়ে দিলে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الأَزْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ نَافِعِ بْنِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، قَالَ نَافِعٌ أَبْطَأَ عُبَادَةُ بْنُ الصَّامِتِ عَنْ صَلاَةِ الصُّبْحِ، فَأَقَامَ أَبُو نُعَيْمٍ الْمُؤَذِّنُ الصَّلاَةَ فَصَلَّى أَبُو نُعَيْمٍ بِالنَّاسِ وَأَقْبَلَ عُبَادَةُ وَأَنَا مَعَهُ، حَتَّى صَفَفْنَا خَلْفَ أَبِي نُعَيْمٍ وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ بِالْقِرَاءَةِ فَجَعَلَ عُبَادَةُ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لِعُبَادَةَ سَمِعْتُكَ تَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ قَالَ أَجَلْ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْضَ الصَّلَوَاتِ الَّتِي يَجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ قَالَ فَالْتَبَسَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ وَقَالَ ‏"‏ هَلْ تَقْرَءُونَ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ بَعْضُنَا إِنَّا نَصْنَعُ ذَلِكَ ‏.‏ قَالَ ‏"‏ فَلاَ وَأَنَا أَقُولُ مَا لِي يُنَازَعُنِي الْقُرْآنُ فَلاَ تَقْرَءُوا بِشَىْءٍ مِنَ الْقُرْآنِ إِذَا جَهَرْتُ إِلاَّ بِأُمِّ الْقُرْآنِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী নাফী‘ ইবনু মাহমুদ ইবনু রাবী‘ আল-আনসারী

নাফি (রহঃ) বলেন, একবার উবাদাহ ইবনুস সামিত (রাঃ) ফজরের সালাতে বিলম্বে উপস্থিত হন। ফলে মুয়াজ্জিন আবু নু’ঈম (রহঃ) সালাতের তাকবীর বলে লোকদের নিয়ে সালাত আরম্ভ করেন। তখন আমি এবং উবাদাহ ইবনুস সামিত (রাঃ) উপস্থিত হয়ে আবু নু’ঈমের পিছনে ইকতিদা করি। আবু নু’ঈম সালাতে স্বরবে ক্বিরাআত পড়ছিলেন। উবাদাহ (রাঃ) (তার পিছনে) সূরা ফাতিহা পড়েন। সালাত শেষে আমি উবাদাহ (রাঃ)-কে বললাম: আবু নু’ঈমের স্বরবে ক্বিরাআত পাঠকালে আমি আপনাকেও সূরা ফাতিহা পাঠ করতে শুনলাম? তিনি বললেন: হ্যাঁ।একবার রাসূলুল্লাহ (ﷺ) কোন এক ওয়াক্তের স্বরব ক্বিরাআতের সালাতে আমাদের ইমামতি করেন। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) ক্বিরাআতের সময় আটকে গেলেন। অতঃপর সালাত শেষে তিনি (ﷺ) আমাদের লক্ষ্য করে বলেন: আমার স্বরবে ক্বিরাআত পাঠকালে তোমরাও কি ক্বিরাআত করেছ? জবাবে আমাদের কেউ কেউ বললেন, হ্যাঁ, আমরাও ক্বিরাআত করেছি।তখন তিনি (ﷺ) বলেন, এমনটি করবে না। তিনি (ﷺ) আরও বলেন, ক্বিরাআত পাঠের সময় তাইতো ভাবছিলাম, আমার কুরআন পাঠে কিসে বিঘ্ন সৃষ্টি করছে? অতএব আমি সালাতে যখন স্বরবে ক্বিরাআত করি, তখন তোমরা কুরআন (সূরা ফাতিহা) ছাড়া অন্য কিছু পড়বে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18