সালাত (নামাজ)

২/১৩১. অধ্যায়ঃ

যুহর ও আসর সালাতে কিরাআতের পরিমাণ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، وَهُشَيْمٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أُمَيَّةَ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ فِي صَلاَةِ الظُّهْرِ ثُمَّ قَامَ فَرَكَعَ فَرَأَيْنَا أَنَّهُ قَرَأَ تَنْزِيلَ السَّجْدَةِ ‏.‏ قَالَ ابْنُ عِيسَى لَمْ يَذْكُرْ أُمَيَّةَ أَحَدٌ إِلاَّ مُعْتَمِرٌ ‏.

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

নবী (ﷺ) যুহর সালাতে (তিলাওয়াতে সিজদা পাঠ করে) সিজদা দিয়ে দাঁড়ালেন, তারপর রুকু করলেন। আমরা তাঁকে সূরা “তানযিল আস-সিজদা” পাঠ করতে দেখেছি। ইবনু ঈসা বলেন, মু'তামির ছাড়া কেউই এ হাদীস উমাইয়্যাহ হতে বর্ণনা করেননি।

দুর্বলঃ মিশকাত ১০৩১।[৮০৭] আহমাদ (২/৮৩, হাঃ ৫৫৫৬) ইয়াযীদ ইবনু হারুন সূত্রে সুলায়মান হাদীসটি আবু মিজলায হতে শুনেননি। তাদের দু’ জনের মাঝে একজন অজ্ঞাত বর্ণনাকারীও রয়েছে। ‘আওনুল মা’বুদে রয়েছেঃ মুনযিরী হাদীসটির ব্যাপারে নীরব থেকেছেন। সানাদে সুলায়মানের শায়খ উমাইয়্যাহকে চেনা যায়নি। মীশকাতের তাহক্বীক্বে রয়েছেঃ সানাদে ইনকিতা হওয়ায় সানাদটি দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18