সালাত (নামাজ)
২/১৩০. অধ্যায়ঃ
শেষের দুই রাকাত সংক্ষেপ করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ أَبِي عَوْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ عُمَرُ لِسَعْدٍ قَدْ شَكَاكَ النَّاسُ فِي كُلِّ شَىْءٍ حَتَّى فِي الصَّلاَةِ . قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ ذَاكَ الظَّنُّ بِكَ .
বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ (রাঃ)
একবার উমর (রাঃ) সা’দ (রাঃ) কে বলেন, লোকেরা আপনার প্রতিটি বিষয়ে অভিযোগ করেছে, এমনকি আপনার সালাত সম্পর্কেও। সা’দ (রাঃ) বলেন, আমি সালাতের প্রথম দুই রাকাতে কিরাত দীর্ঘ করি এবং শেষের দুই রাকাতে কেবল সূরা ফাতিহা পাঠ করি। তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে যেভাবে সালাত আদায় করেছি- তার কোন ব্যতিক্রম করিনি। উমর (রাঃ) বলেন, আপনার ব্যাপারে আমার ধারণাও তা-ই।
সহীহঃ বুখারী ও মুসলিম।