সালাত (নামাজ)

২/১২৯. অধ্যায়ঃ

যুহর সালাতের কিরাআত

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، وَعُمَارَةَ بْنِ مَيْمُونٍ، وَحَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى عَلَيْنَا أَخْفَيْنَا عَلَيْكُمْ ‏.‏

বর্ণনাকারী ‘আত্বা ইবনু আবূ রাবাহ

আবু হুরাইরা (রাঃ) বলেন, প্রত্যেক সালাতেই কিরাআত পড়তে হয়। রাসূলুল্লাহ (ﷺ) যেসব সালাতে আমাদেরকে শুনিয়ে কিরাআত পড়েছেন, আমরাও তোমাদেরকে সেসব সালাতে সশব্দে কিরাআত পড়ে শুনাই। পক্ষান্তরে তিনি যেসব সালাতে নিঃশব্দে কিরাআত পড়েছেন, আমরাও তাতে নিঃশব্দে কিরাআত পড়ে থাকি।

সহীহঃ বুখারী ও মুসলিম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18