সালাত (নামাজ)
২/১২৩. অধ্যায়ঃ
সালাতের শুরুতে চুপ থাকা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، بِهَذَا قَالَ عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فِيهِ قَالَ سَعِيدٌ قُلْنَا لِقَتَادَةَ مَا هَاتَانِ السَّكْتَتَانِ قَالَ إِذَا دَخَلَ فِي صَلاَتِهِ وَإِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ ثُمَّ قَالَ بَعْدُ وَإِذَا قَالَ { غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ } .
বর্ণনাকারী সামুরাহ (রাঃ)
সালাতে দুস্থানে চুপ থাকা সম্পর্কিত জ্ঞান আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হিফয করেছি। বর্ণনাকারী সাঈদ বলেন, আমরা কাতাদাহ (রহঃ)-কে দুস্থানে চুপ থাকা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন কেউ সালাত আরম্ভ করবে এবং যখন কিরাআত শেষ করবে (তখন চুপ থাকবে)। পরে তিনি বলেন, (কিরাআত শেষ করা অর্থ হচ্ছে) যখন কেউ গাইরিল মাগজুবি ’আলাইহিম ওয়ালয্যল্লীন বলবে।