সালাত (নামাজ)

২/১২৩. অধ্যায়ঃ

সালাতের শুরুতে চুপ থাকা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، قَالَ قَالَ سَمُرَةُ حَفِظْتُ سَكْتَتَيْنِ فِي الصَّلاَةِ سَكْتَةً إِذَا كَبَّرَ الإِمَامُ حَتَّى يَقْرَأَ وَسَكْتَةً إِذَا فَرَغَ مِنْ فَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ عِنْدَ الرُّكُوعِ قَالَ فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ فَكَتَبُوا فِي ذَلِكَ إِلَى الْمَدِينَةِ إِلَى أُبَىٍّ فَصَدَّقَ سَمُرَةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَذَا قَالَ حُمَيْدٌ فِي هَذَا الْحَدِيثِ وَسَكْتَةً إِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ ‏.‏

বর্ণনাকারী আল-হাসান (রহঃ)

সামুরা (রাঃ) বলেন, সালাতে নিশ্চুপ থাকার দুটি স্থান (দুই সাকতা) আমি স্মরণ রেখেছি। প্রথম সাকতা হলো ইমামের তাকবিরে তাহরিমা বলা থেকে কিরাআত আরম্ভ করা পর্যন্ত। আর দ্বিতীয় সাকতা হলো ইমামের সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে। কিন্তু ইমরান ইবন হুসাইন (রাঃ) একথা মেনে নিতে অস্বীকার করেন। ফলে তারা এ বিষয়ে জানার জন্য মদিনাতে উবাই ইবন কাব (রাঃ)-এর নিকট পত্র লিখে পাঠালে তিনি সামুরা (রাঃ)-এর বর্ণনাকে সত্যায়িত করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদিসে হুমাইদও অনুরূপভাবে বলেছেন যে, কিরাআত শেষে একটি সাকতা রয়েছে।

দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18