সালাত (নামাজ)
২/১১৮. অধ্যায়ঃ
দুই রাকাত সালাত আদায়ের পর (তৃতীয় রাকাতের জন্য) উঠার সময় দুই হাত উত্তোলন
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ نَصْرِ بْنِ عَاصِمٍ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ حَتَّى يَبْلُغَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ .
বর্ণনাকারী মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ)
আমি নবী (ﷺ)-কে তাকবিরে তাহরিমা বলার সময়, রুকুতে গমনকালে এবং রুকু হতে উঠার সময় দুই হাত কানের উপরিভাগ পর্যন্ত উঠাতে দেখেছি।
সহীহঃ মুসলিম।