সালাত (নামাজ)

২/১১৭. অধ্যায়ঃ

সালাত শুরু করা সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي هُبَيْرَةَ، عَنْ مَيْمُونٍ الْمَكِّيِّ، أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَصَلَّى بِهِمْ يُشِيرُ بِكَفَّيْهِ حِينَ يَقُومُ وَحِينَ يَرْكَعُ وَحِينَ يَسْجُدُ وَحِينَ يَنْهَضُ لِلْقِيَامِ فَيَقُومُ فَيُشِيرُ بِيَدَيْهِ فَانْطَلَقْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْتُ إِنِّي رَأَيْتُ ابْنَ الزُّبَيْرِ صَلَّى صَلاَةً لَمْ أَرَ أَحَدًا يُصَلِّيهَا فَوَصَفْتُ لَهُ هَذِهِ الإِشَارَةَ فَقَالَ إِنْ أَحْبَبْتَ أَنْ تَنْظُرَ إِلَى صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاقْتَدِ بِصَلاَةِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏.‏

বর্ণনাকারী মায়মূন আল-মাক্কী

তিনি দেখলেন যে, আবদুল্লাহ ইবনুজ যুবাইর (রাঃ) লোকদের সালাত আদায়কালে দাঁড়ানোর সময়, রুকু হতে সোজা হওয়ার সময়, সিজদাকালে এবং (দুই রাকাত শেষে তৃতীয় রাকাতের জন্য) দাঁড়ানোর সময় তাঁর দুই হাত উঠালেন। অতঃপর আমি ইবন আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে তাকে ইবনুজ যুবাইরের সালাত সম্পর্কে বললাম, কাউকে তো এভাবে হাত উঠিয়ে সালাত আদায় করতে দেখিনি। তিনি বললেন, তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের পদ্ধতি অবলোকন করতে চাইলে ইবনুজ যুবাইরের সালাতের অনুসরণ কর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18