সালাত (নামাজ)
২/১০২. অধ্যায়ঃ
মুসল্লি কিরূপ সুতরাহ স্থাপন করবে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ خَلْفَ الْعَنَزَةِ الْمَرْأَةُ وَالْحِمَارُ .
বর্ণনাকারী আবূ জুহাইফাহ (রাঃ)
নবী (ﷺ) 'বাতহা' নামক স্থানে সালাত আদায় করলেন। তখন তাঁর সামনে একটি বর্শা স্থাপিত ছিল। তিনি যুহরের দুই রাকাত ও আসরের দুই রাকাত সালাত আদায় করলেন। এ সময় বর্শার অপর পাশ দিয়ে নারী ও গাধা চলাচল করছিল।
সহীহঃ বুখারী ও মুসলিম।