সালাত (নামাজ)

২/৮৫. অধ্যায়ঃ

ওড়না ছাড়া মহিলাদের সালাত আদায় করা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، أَنَّ عَائِشَةَ، نَزَلَتْ عَلَى صَفِيَّةَ أُمِّ طَلْحَةَ الطَّلَحَاتِ فَرَأَتْ بَنَاتٍ لَهَا فَقَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ وَفِي حُجْرَتِي جَارِيَةٌ فَأَلْقَى لِي حِقْوَهُ وَقَالَ ‏ "‏ شُقِّيهِ بِشَقَّتَيْنِ فَأَعْطِي هَذِهِ نِصْفًا وَالْفَتَاةَ الَّتِي عِنْدَ أُمِّ سَلَمَةَ نِصْفًا فَإِنِّي لاَ أُرَاهَا إِلاَّ قَدْ حَاضَتْ أَوْ لاَ أُرَاهُمَا إِلاَّ قَدْ حَاضَتَا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ هِشَامٌ عَنِ ابْنِ سِيرِينَ ‏.

বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ)

আয়িশা (রাঃ) তালহার মা সাফিয়া (রাঃ)-এর নিকট যান। সেখানে তিনি সাফিয়ার মেয়েদের দেখতে পেয়ে বললেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে প্রবেশ করেন। তখন আমার ঘরে একটি বালিকা ছিল। তিনি আমাকে তার একখানা লুঙ্গি দিয়ে বললেনঃ এটিকে দুই টুকরা করে এক টুকরা এই বালিকাকে এবং আরেক টুকরা উম্মু সালামা (রাঃ)-এর নিকট যে বালিকা রয়েছে তাকে দাও। কারণ আমি তাকে অথবা তাদের উভয়কে প্রাপ্তবয়স্কা মনে করি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুহাম্মাদ ইবনু সিরীন (রহঃ) থেকে হিশাম এরূপই বর্ণনা করেছেন।

দুর্বল।[৬৪২] আহমাদ (৬/৯৬, ২৩৮), বায়হাক্বী (৬/৫৭) মুহাম্মাদ ইবনু সীরীন সূত্রে। মুহাম্মাদ ইবনু সীরীন হাদীসটি ‘আয়িশাহ থেকে শুনেননি, যেমন ‘তাহযীবুত তাহযীব’ গ্রন্থে (৯/১৯২) রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18