সালাত (নামাজ)
২/৬৯. অধ্যায়ঃ
বসা অবস্থায় ইমামতি করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ، - الْمَعْنَى - أَنَّ اللَّيْثَ، حَدَّثَهُمْ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ اشْتَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّيْنَا وَرَاءَهُ وَهُوَ قَاعِدٌ وَأَبُو بَكْرٍ يُكَبِّرُ لِيُسْمِعَ النَّاسَ تَكْبِيرَهُ ثُمَّ سَاقَ الْحَدِيثَ .
বর্ণনাকারী জাবির (রাঃ)
নবী (ﷺ) রোগাক্রান্ত অবস্থায় বসে সালাত আদায়কালে আমরাও তাঁর পেছনে সালাত আদায় করি। সে সময় আবু বকর (রাঃ) লোকদের শোনাবার জন্য উচ্চস্বরে তাঁর তাকবীর বলছিলেন। অতঃপর (পূর্বোক্ত হাদীসের অনুরূপ) হাদীস বর্ণনা করেন।
সহীহঃ মুসলিম।