সালাত (নামাজ)
২/৬৮. অধ্যায়ঃ
কোন ব্যক্তি একবার জামাআতে সালাত আদায়ের পর আবার ঐ সালাতে ইমামতি করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ إِنَّ مُعَاذًا كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ .
বর্ণনাকারী ‘আমর ইবনু দীনার
তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছেন, মুআয ইবনু জাবাল (রাঃ) নবী (ﷺ) এর সাথে সালাত আদায়ের পর সেখান থেকে ফিরে এসে তিনি পুনরায় নিজ কওমের ইমামতি করতেন।
সহীহঃ বুখারী ও মুসলিম