সালাত (নামাজ)

২/৪৩. অধ্যায়ঃ

আজানের পর মসজিদ থেকে বেরিয়ে যাওয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ كُنَّا مَعَ أَبِي هُرَيْرَةَ فِي الْمَسْجِدِ فَخَرَجَ رَجُلٌ حِينَ أَذَّنَ الْمُؤَذِّنُ لِلْعَصْرِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ عَلَيْهِ السَّلاَمُ ‏.

বর্ণনাকারী আবূশ-শা‘সা (রহঃ)

আমি আবু হুরায়রা (রাঃ)-এর সাথে মসজিদে ছিলাম। মুয়াজ্জিন আসরের আজান দিলে এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যায়। আবু হুরায়রা (রাঃ) বলেন, লোকটি আবুল কাসিম (ﷺ)-এর বিরুদ্ধাচরণ করল।

সহীহঃ মুসলিম।হাদীস থেকে শিক্ষা :মুমিন ব্যক্তির জন্য মসজিদে অবস্থানকালে আযানের পর মসজিদ থেকে বেরিয়ে যাওয়া জায়িয নয়। অবশ্য ‘আলিমগণ বের হওয়ার এ হুকুমের বিষয়ে মতভেদ করেছেন। কেউ একে মাকরূহ বলেছেন, আর কেউ বলেছেন হারাম।(তবে কারণ বশতঃ বের হওয়া দোষণীয় নয়। যেমন পেশাব-পায়খানা বা অন্য কোন প্রয়োজন যা সম্পন্ন করে তিনি জামা‘আতের পূর্বেই মসজিদে উপস্থিত হবেন, অথবা পার্শ্ববর্তী কোন মসজিদে জামা‘আতের সাথে সলাত আদায় করবেন ইত্যাদি। ওজর থাকলে এরূপ করা দোষণীয় নয়)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18