সালাত (নামাজ)
২/২২. অধ্যায়ঃ
মসজিদে থুতু ফেলা অপছন্দনীয়
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْفَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ رَأَيْتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ فِي مَسْجِدِ دِمَشْقَ بَصَقَ عَلَى الْبُورِيِّ ثُمَّ مَسَحَهُ بِرِجْلِهِ فَقِيلَ لَهُ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ لأَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُهُ .
বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)
আমি দেখলাম, ওয়াসিলা ইবন আসকাআ (রাঃ) দামিশকের মসজিদে চাটাইয়ের উপর থুতু নিক্ষেপ করে পরে তা পা দিয়ে মুছে ফেলেন। তাকে এরূপ করার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপই করতে দেখেছি।
দুর্বল।