অপরাধ ও তার শাস্তি
৪০/৩৬. অধ্যায়ঃ
মাদক সেবনের শাস্তি
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنِ الدَّانَاجِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ جَلَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ وَأَبُو بَكْرٍ أَرْبَعِينَ وَكَمَّلَهَا عُمَرُ ثَمَانِينَ وَكُلٌّ سُنَّةٌ . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ الأَصْمَعِيُّ وَلِّ حَارَّهَا مَنْ تَوَلَّى قَارَّهَا وَلِّ شَدِيدَهَا مَنْ تَوَلَّى هَيِّنَهَا . قَالَ أَبُو دَاوُدَ هَذَا كَانَ سَيِّدَ قَوْمِهِ حُضَيْنُ بْنُ الْمُنْذِرِ أَبُو سَاسَانَ .
বর্ণনাকারী ‘আলী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাঃ) মদপানের অপরাধে চল্লিশটি বেত্রাঘাত করেছেন, আর উমর (রাঃ) তা আশিতে পূর্ণ করেছেন। এর প্রতিটিই সুন্নাত। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আল-আসমাঈ “এর শীতলতা উপভোগকারী এর উত্তাপ সহ্য করবে” বাগধারার ব্যাখ্যায় বলেন, যিনি খিলাফতের সুবিধা ভোগ করেছেন তাকেই এর ভার বহন করতে হবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আবু সাসান হুযাইন ইবনু মুনযির ছিলেন তার গোত্রের সর্দার।