অপরাধ ও তার শাস্তি
৪০/২৫. অধ্যায়ঃ
নবী (ﷺ) জুহাইনাহ গোত্রের যে মহিলাকে পাথর মারার আদেশ দিয়েছিলেন
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ زَكَرِيَّا أَبِي عِمْرَانَ، قَالَ سَمِعْتُ شَيْخًا، يُحَدِّثُ عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَجَمَ امْرَأَةً فَحُفِرَ لَهَا إِلَى الثَّنْدُوَةِ . قَالَ أَبُو دَاوُدَ أَفْهَمَنِي رَجُلٌ عَنْ عُثْمَانَ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ الْغَسَّانِيُّ جُهَيْنَةُ وَغَامِدٌ وَبَارِقٌ وَاحِدٌ .
বর্ণনাকারী ইবনু আবূ বাক্রাহ (রহঃ) হতে তার পিতা
নবী (ﷺ) জনৈকা মহিলাকে রজম করেন। তার জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হয়। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এক লোক উসমান সূত্রে বর্ণনা করে এ হাদিস আমাকে বুঝিয়ে দেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, গাসসানি বলেছেন, জুহাইনা, গামিদ ও বারিক একই গোত্র।