অপরাধ ও তার শাস্তি

৪০/২২. অধ্যায়ঃ

দাস চুরি করলে তাকে বিক্রি করে দেয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا سَرَقَ الْمَمْلُوكُ فَبِعْهُ وَلَوْ بِنَشٍّ ‏"‏ ‏.

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দাস যদি চুরি করে তবে তাকে এক নশ অর্থাৎ বিশ দিরহামের বিনিময়ে হলেও বিক্রি করে দাও।

[৪৪১১] নাসায়ী, ইবনু মাজা্হ, আহমাদ। সানাদে ‘আমর আবূ সালামাহ রয়েছে। হাফিয বলেন: তিনি সত্যবাদী কিন্তু প্রচুর ভুল করেন। আবূ হাতিম বলেন: তার দ্বারা দলিল গ্রহনযোগ্য নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18