অপরাধ ও তার শাস্তি

৪০/১৫. অধ্যায়ঃ

ঋণ গ্রহণের পর তা অস্বীকার করলে হাত কাটা প্রসঙ্গে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمَخْلَدُ بْنُ خَالِدٍ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، - قَالَ مَخْلَدٌ عَنْ مَعْمَرٍ، - عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ امْرَأَةً، مَخْزُومِيَّةً كَانَتْ تَسْتَعِيرُ الْمَتَاعَ وَتَجْحَدُهُ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِهَا فَقُطِعَتْ يَدُهَا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ جُوَيْرِيَةُ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَوْ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ زَادَ فِيهِ وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ خَطِيبًا فَقَالَ ‏ "‏ هَلْ مِنِ امْرَأَةٍ تَائِبَةٍ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَرَسُولِهِ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ وَتِلْكَ شَاهِدَةٌ فَلَمْ تَقُمْ وَلَمْ تَتَكَلَّمْ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ ابْنُ غَنْجٍ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ قَالَ فِيهِ فَشَهِدَ عَلَيْهَا ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

জনৈকা মাখযুমিয়া মহিলা বিভিন্ন জিনিস ধার নিয়ে পরে তা অস্বীকার করত। নবী (ﷺ)-এর নির্দেশে তার হাত কেটে দেয়া হয়। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, জুয়াইরিয়া, নাফি হতে ইবনু উমর অথবা সাফিয়া বিনত আবু উবাইদ সূত্রে আরো বর্ণনা করেন: নবী (ﷺ) ভাষণ দিতে দাঁড়িয়ে বলেন: এমন কোনো মহিলা আছে কি যে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর নিকট তওবা করবে? একথা তিনি তিনবার বলেন। তখন ঐ মহিলাটি সেখানে উপস্থিত ছিল; কিন্তু সে দাঁড়ায়নি এবং কথাও বলেনি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ইবনু গনজ নাফি’র সূত্রে সাফিয়া বিনত আবু উবাইদ সূত্রে এ হাদীস বর্ণনা করে বলেন, মহিলাটির বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18