পোশাক-পরিচ্ছেদ

৩৪/৩৪. অধ্যায়ঃ

কৃতদাস তার নারী মনিবের চুল দেখতে পারে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو جُمَيْعٍ، سَالِمُ بْنُ دِينَارٍ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ قَدْ وَهَبَهُ لَهَا قَالَ وَعَلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ثَوْبٌ إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا فَلَمَّا رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَا تَلْقَى قَالَ ‏ "‏ إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ إِنَّمَا هُوَ أَبُوكِ وَغُلاَمُكِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) এক কৃতদাসকে সঙ্গে নিয়ে ফাতিমা (রাঃ)-এর নিকট এলেন, যে কৃতদাসটি তিনি তাকে দান করেছিলেন। ফাতিমা (রাঃ)-এর পরিধানে এরূপ একটি কাপড় ছিল যা দিয়ে তিনি মাথা ঢाकলে পা দুটিতে পৌঁছে না; আর পা ঢাকলে মাথা পর্যন্ত পৌঁছে না। নবী (ﷺ) তার এ অবস্থা দেখে বলেনঃ তোমার কোন পাপ হবে না, কারণ এখানে তো শুধু তোমার পিতা ও তোমার গোলাম রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18