পোশাক-পরিচ্ছেদ
৩৪/১. অধ্যায়ঃ
নতুন কাপড় পরার সময় যা বলতে হয়
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২০
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ إِمَّا قَمِيصًا أَوْ عِمَامَةً ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ " . قَالَ أَبُو نَضْرَةَ فَكَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذَا لَبِسَ أَحَدُهُمْ ثَوْبًا جَدِيدًا قِيلَ لَهُ تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى .
বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্র
রাসূলুল্লাহ (ﷺ) যখন নতুন কাপড় পরিধান করতেন, জামা অথবা পাগড়ি, এর নাম উচ্চারণ করে তিনি এ দোয়া পাঠ করতেনঃ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ (উচ্চারণঃ আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানীহি, আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুইনিয়া লাহু, ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুইনিয়া লাহু)। আবু নাযরা (রহঃ) বলেন, নবী (ﷺ)-এর সাহাবীদের কেউ নতুন কাপড় পরলে তাকে বলা হতো, “এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান”।
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২১
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْجُرَيْرِيِّ، بِإِسْنَادِهِ نَحْوَهُ .
বর্ণনাকারী আল-জুরাইরী (রহ) সূত্র
তার সানাদে উপরোক্ত হাদিসের অর্থবোধক হাদিস বর্ণিত।
এর পূর্বেরটি দেখুন।
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২২
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دِينَارٍ، عَنِ الْجُرَيْرِيِّ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ لَمْ يَذْكُرْ فِيهِ أَبَا سَعِيدٍ وَحَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الْعَلاَءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو دَاوُدَ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَالثَّقَفِيُّ سَمَاعُهُمَا وَاحِدٌ .
বর্ণনাকারী আল-জুরাইরী (রহ) সূত্র
তার সানাদে উপরোক্ত হাদিসের অর্থবোধক হাদিস বর্ণিত। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবদুল ওহ্বাব আস-সাকফী (রহঃ) এতে আবু সাঈদের (রাঃ) উল্লেখ করেননি। হাম্মাদ ইবন সালামা নবী (ﷺ) সূত্রে বর্ণিত। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাম্মাদ ইবন সালামা ও আস-সাকফীর এ হাদিস শ্রবণ একই রূপ।
[৪০২২] এর পূর্বের বর্ণনাদ্বয় দেখুন।
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৩
حَدَّثَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ، - يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ - عَنْ أَبِي مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ " .
বর্ণনাকারী সাহল ইবনু মু’আয ইবনু আনাস (রহ) হতে তার পিতার সূত্র
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি খাওয়ার পরে এ দোয়া পাঠ করবে তার আগে পরের সকল গুনাহ ক্ষমা করা হবে। الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ, غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَমা تَأَخَّرَ অর্থঃ “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমার পক্ষ হতে কোন কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই রিজিক দান করলেন।” তিনি আরও বলেনঃ যে ব্যক্তি কোন কাপড় পরার সময় এ দোয়া পাঠ করবে তার আগে ও পরের সকল গুনাহ ক্ষমা করা হবেঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي, وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ অর্থঃ “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই আমাকে এ কাপড়ের ব্যবস্থা করে পরালেন।”
হাসানঃ দুই জায়গাতে ‘পরবর্তী গুনাহ’ এ অতিরিক্ত অংশ বাদে।
৩৪/২. অধ্যায়ঃ
কেউ নতুন কাপড় পরিধান করলে তার জন্যে দোয়া করা
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ الْجَرَّاحِ الأَذَنِيُّ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِكِسْوَةٍ فِيهَا خَمِيصَةٌ صَغِيرَةٌ فَقَالَ " مَنْ تَرَوْنَ أَحَقَّ بِهَذِهِ " . فَسَكَتَ الْقَوْمُ فَقَالَ " ائْتُونِي بِأُمِّ خَالِدٍ " . فَأُتِيَ بِهَا فَأَلْبَسَهَا إِيَّاهَا ثُمَّ قَالَ " أَبْلِي وَأَخْلِقِي " . مَرَّتَيْنِ وَجَعَلَ يَنْظُرُ إِلَى عَلَمٍ فِي الْخَمِيصَةِ أَحْمَرَ أَوْ أَصْفَرَ وَيَقُولُ " سَنَاهْ سَنَاهْ يَا أُمَّ خَالِدٍ " . وَسَنَاهْ فِي كَلاَمِ الْحَبَشَةِ الْحَسَنُ .
বর্ণনাকারী উম্মু খালিদ বিন্তে খালিদ ইবনু সাঈদ ইবনুল ‘আস (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কতকগুলো পরিধেয় বস্ত্র আনা হলো। তাতে কালো রঙের ডোরাদার ছোট একটি পশমী চাদর ছিল। তিনি প্রশ্ন করলেন: তোমাদের মতে কে এটা পাওয়ার যোগ্য? সবাই চুপ থাকলেন। তিনি বললেন: উম্ম খালিদকে আমার কাছে নিয়ে আসো। তাকে আনা হলে তিনি চাদরটি তাকে পরিয়ে দিলেন এবং দু’বার বললেন: এটা পরিধান করো এবং পুরাতন করো। আর তিনি চাদরটির লাল অথবা হলুদ রঙের চিহ্নের দিকে তাকিয়ে বললেন: হে উম্ম খালিদ! খুব সুন্দর! খুব সুন্দর! سَنَاهْ শব্দের অর্থ - হাবশি ভাষায় সুন্দর।
৩৪/৩. অধ্যায়ঃ
জামা সম্পর্কে
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৫
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ الْحَنَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْقَمِيصُ .
বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিল জামা।
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৬
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْمُؤْمِنِ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ لَمْ يَكُنْ ثَوْبٌ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ قَمِيصٍ .
বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কুর্তার চেয়ে অধিক পছন্দনীয় কোনো পোশাক ছিল না।
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৭
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ .
বর্ণনাকারী আসমা বিনতু ইয়াযীদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর জামার হাতা ছিল কবজি পর্যন্ত লম্বা।
[৪০২৭] তিরমিযী, নাসায়ী। ইমাম তিরমিযী বলেনঃ এই হাদীসটি হাসান গরীব।
৩৪/৪. অধ্যায়ঃ
লম্বা ঢিলা জামা সম্পর্কে
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ، - الْمَعْنَى - أَنَّ اللَّيْثَ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - حَدَّثَهُمْ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّهُ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبِيَةً وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَىَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَانْطَلَقْتُ مَعَهُ قَالَ ادْخُلْ فَادْعُهُ لِي قَالَ فَدَعَوْتُهُ فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قِبَاءٌ مِنْهَا فَقَالَ " خَبَأْتُ هَذَا لَكَ " . قَالَ فَنَظَرَ إِلَيْهِ - زَادَ ابْنُ مَوْهَبٍ - مَخْرَمَةُ - ثُمَّ اتَّفَقَا - قَالَ رَضِيَ مَخْرَمَةُ . قَالَ قُتَيْبَةُ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ لَمْ يُسَمِّهِ .
বর্ণনাকারী মিস্ওয়ার ইবনু মাখরামাহ (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) কিছু লম্বা ঢিলা জামা বণ্টন করেন; কিন্তু মখরামা (রাঃ)-কে কিছু দেননি। মখরামা (রাঃ) বললেন, হে বৎস! রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চলো। অতঃপর তার সঙ্গে আমি সেখানে গেলাম। তিনি বললেন, ভিতরে প্রবেশ করে তাঁর নিকট আমার আসার সংবাদ দাও। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে ডাকলে তিনি একটি লম্বা ঢিলা জামা পরিহিত অবস্থায় বেরিয়ে এসে বললেনঃ আমি তোমার জন্য এটা লুকিয়ে রেখেছিলাম। মখরামা (রাঃ) তাঁর দিকে তাকালেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এবার মখরামা খুশী হয়েছে।
৩৪/৫. অধ্যায়ঃ
খ্যাতি লাভের পোশাক পরা
সুনানে আবু দাউদ
হাদিস নং ৪০২৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ عِيسَى - عَنْ شَرِيكٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي زُرْعَةَ، عَنِ الْمُهَاجِرِ الشَّامِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، - قَالَ فِي حَدِيثِ شَرِيكٍ يَرْفَعُهُ - قَالَ " مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَلْبَسَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبًا مِثْلَهُ " . زَادَ عَنْ أَبِي عَوَانَةَ " ثُمَّ تُلَهَّبُ فِيهِ النَّارُ " .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
যে ব্যক্তি খ্যাতি লাভের জন্য পোশাক পরে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সেরূপ পোশাক পরাবেন, অতঃপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে।