চুল আঁচড়ানো

৩৫/১. অধ্যায়ঃ

অধিক জাঁকজমক প্রদর্শন নিষেধ

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৫৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّرَجُّلِ إِلاَّ غِبًّا ‏.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) চুল সব সময় আঁচড়াতে নিষেধ করেছেন, তবে একদিন পরপর (আঁচড়ালে দোষ নেই)।

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ الْمَازِنِيُّ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، أَنَّ رَجُلاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ فَقَدِمَ عَلَيْهِ فَقَالَ أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا وَلَكِنِّي سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ ‏.‏ قَالَ وَمَا هُوَ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَمَا لِي أَرَاكَ شَعِثًا وَأَنْتَ أَمِيرُ الأَرْضِ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرْفَاهِ ‏.‏ قَالَ فَمَا لِي لاَ أَرَى عَلَيْكَ حِذَاءً قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْمُرُنَا أَنْ نَحْتَفِيَ أَحْيَانًا ‏.

বর্ণনাকারী ‘আবদুলাহ ইবনু বুরাইদাহ (রাঃ)

নবী (ﷺ)-এর এক সাহাবী মিসরে অবস্থানরত ফাদালা ইবনু উবাইদ (রাঃ)-এর নিকট পৌঁছেন। অতঃপর তিনি বলেন, “আমি কেবল আপনার সাথে সাক্ষাৎ করতে আসিনি, বরং আমি এবং আপনি যে হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছি, আশা করি এ সম্পর্কে আপনার কিছু জানা আছে।” তিনি বললেন, “তা কোন বিষয়ে?” তিনি বললেন, “এরূপ এরূপ।” তিনি বলেন, “আপনি একটি স্থানের নেতা, অথচ আপনার মাথায় চুল উস্কোখুস্কো দেখছি?” সাহাবী বলেন, “রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মাত্রাতিরিক্ত জাঁকজমক দেখাতে নিষেধ করেছেন।” তিনি (ফাদালা) বলেন, “আপনার পায়ে জুতা দেখছি না কেন?” তিনি বলেন, “নবী (ﷺ) আমাদেরকে মাঝে মাঝে খালি পায়ে চলার আদেশ দিতেন।”

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬১

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عِنْدَهُ الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ تَسْمَعُونَ أَلاَ تَسْمَعُونَ إِنَّ الْبَذَاذَةَ مِنَ الإِيمَانِ إِنَّ الْبَذَاذَةَ مِنَ الإِيمَانِ ‏"‏ ‏.‏ يَعْنِي التَّقَحُّلَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ هُوَ أَبُو أُمَامَةَ بْنُ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ ‏.‏

বর্ণনাকারী আবূ উমামাহ সা’লাবা আল-আনসারী (রাঃ)

একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ তাঁর সামনে দুনিয়াদারি সম্পর্কে আলোচনা করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কি শুনতে পাও না! তোমরা কি শুনতে পাও না যে, পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ, পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ অর্থাৎ পোশাক-পরিচ্ছদে বাবুগিরি প্রদর্শন না করা।

৩৫/২. অধ্যায়ঃ

সুগন্ধি পছন্দ করা

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬২

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، عَنْ شَيْبَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُخْتَارِ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

নবী (ﷺ)-এর একটি উত্তম আতরদানি ছিল, তিনি তা হতে সুগন্ধি ব্যবহার করতেন।

৩৫/৩. অধ্যায়ঃ

চুল পরিপাটি করে রাখা

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬৩

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘আবূ হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার মাথায় চুল আছে সে যেন এর যত্ন নেয়।

৩৫/৪. অধ্যায়ঃ

নারীদের জন্য খেযাব ব্যবহার সম্পর্কে

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬৪

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَتْنِي كَرِيمَةُ بِنْتُ هَمَّامٍ، أَنَّ امْرَأَةً، أَتَتْ عَائِشَةَ - رضى الله عنها - فَسَأَلَتْهَا عَنْ خِضَابِ الْحِنَّاءِ فَقَالَتْ لاَ بَأْسَ بِهِ وَلَكِنِّي أَكْرَهُهُ كَانَ حَبِيبِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَكْرَهُ رِيحَهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ تَعْنِي خِضَابَ شَعْرِ الرَّأْسِ ‏.‏

বর্ণনাকারী ইয়াহহিয়া ইবনু আবূ কাসীর (রহঃ)

করিমা বিনত হাম্মাম (রহঃ) আমাকে বর্ণনা করেন যে, এক মহিলা মেহেদির খিজাব লাগানো সম্পর্কে আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা ব্যবহারে কোন দোষ নেই; তবে আমি তা অপছন্দ করি। কারণ আমার প্রিয় নবী (ﷺ) এটির গন্ধ অপছন্দ করতেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, অর্থাৎ মাথার চুলের খিজাব।

[৪১৬৪] নাসায়ী, আহমাদ। সানাদের কারীমাহ বিনতু হাম্মাম সম্পর্কে হাফিজ বলেনঃ মাক্ববূল।

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬৫

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَتْنِي غِبْطَةُ بِنْتُ عَمْرٍو الْمُجَاشِعِيَّةُ، قَالَتْ حَدَّثَتْنِي عَمَّتِي أُمُّ الْحَسَنِ، عَنْ جَدَّتِهَا، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ هِنْدًا بِنْتَ عُتْبَةَ، قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ بَايِعْنِي ‏.‏ قَالَ ‏ "‏ لاَ أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ كَأَنَّهُمَا كَفَّا سَبُعٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)

উতবাহর কন্যা হিন্দ (রাঃ) বলেন, হে আল্লাহর নবী (ﷺ)! আমার বাইয়াত নিন। তুমি তোমার দুই হাতের তালু পরিবর্তন না করা পর্যন্ত তোমাকে বাইয়াত করব না। সে দুটি যেন হিংস্র প্রাণীর থাবার ন্যায়।

[৪১৬৫] বায়হাক্বী, মিশকাত। এর সানাদের গিবতাহ মাক্ববূল। উম্মুল হাসান ও তার দাদীর অবস্থা জানা যায়নি।

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الصُّورِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا مُطِيعُ بْنُ مَيْمُونٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ أَوْمَتِ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ ‏"‏ مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ ‏"‏ ‏.‏ قَالَتْ بَلِ امْرَأَةٌ ‏.‏ قَالَ ‏"‏ لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ ‏"‏ ‏.‏ يَعْنِي بِالْحِنَّاءِ ‏.‏

বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)

এক মহিলা পর্দার আড়াল হতে একটি কিতাব হাতে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে বাড়িয়ে দিলো। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত না বাড়িয়ে বললেনঃ “আমি বুঝতে পারছি না তা কোন পুরুষের হাত নাকি নারীর হাত?” সে বললো, “বরং নারীর হাত।” তিনি (ﷺ) বললেনঃ “তুমি মহিলা হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদির রং দ্বারা রঞ্জিত করতে।”

৩৫/৫. অধ্যায়ঃ

পরচুলা ব্যবহার

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ ‏ "‏ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ ‏"‏ ‏.

বর্ণনাকারী হুমাইদ ইবনু ‘আবদুর রহমান (রহঃ)

মুয়াবিয়া (রাঃ) তাঁর রাজত্বকালে হজ্জ উপলক্ষে এক সমাবেশে মিম্বারে দাঁড়ালেন। তিনি তাঁর দেহরক্ষী পুলিশের হাত হতে একগুচ্ছ কৃত্রিম চুল নিজ হাতে নিয়ে সবাইকে সম্বোধন করে বললেন, হে মদিনাবাসী! তোমাদের আলেমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এটা ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি এবং আমি তাঁকে বলতে শুনেছি যে, বনী ইসরাইলের নারীরা এ কৃত্রিম চুল ব্যবহারে অভ্যস্ত হওয়ায় ধ্বংস হয়েছে।

সুনানে আবু দাউদ

হাদিস নং ৪১৬৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ দিয়েছেন ঐসব নারীদেরকে যারা পরচুলা তৈরি করে, যারা তা ব্যবহার করে, যারা দেহে উল্কি লাগিয়ে দেয় ও যারা উল্কি লাগায়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18