পোশাক-পরিচ্ছেদ
৩৪/২৭. অধ্যায়ঃ
লুঙ্গি-পাজামা পায়ের টাখনুর নিচে ঝুলিয়ে পরার পরিণতি
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " . فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ أَحَدَ جَانِبَىْ إِزَارِي يَسْتَرْخِي إِنِّي لأَتَعَاهَدُ ذَلِكَ مِنْهُ . قَالَ " لَسْتَ مِمَّنْ يَفْعَلُهُ خُيَلاَءَ " .
বর্ণনাকারী সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহ) হতে তার পিতা
যে ব্যক্তি অহংকারবশত পরিধেয় বস্ত্র মাটিতে হেঁচড়িয়ে চলে, কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। একথা শুনে আবু বকর (রাঃ) বললেন, “আমার লুঙ্গির একদিক মাঝে মাঝে ঝুলে পড়ে। আমি তো সেদিকে সর্বদা সতর্ক হতে পারি না।” তিনি বললেনঃ “যারা অহংকারবশে এরূপ করে আপনি তো তাদের মত নন।”