পোশাক-পরিচ্ছেদ
৩৪/২০. অধ্যায়ঃ
লাল রং ব্যবহারের অনুমতি
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِلاَلِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى يَخْطُبُ عَلَى بَغْلَةٍ وَعَلَيْهِ بُرْدٌ أَحْمَرُ وَعَلِيٌّ - رضى الله عنه - أَمَامَهُ يُعَبِّرُ عَنْهُ .
বর্ণনাকারী হিলাল ইবনু ‘আমির (রাঃ) হতে তার পিতার সূত্র
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিনা উপত্যকায় লাল রঙের চাদর পরে একটি খচ্চরের পিঠে আরোহিত অবস্থায় ভাষণ দিতে দেখেছি। আলী (রাঃ) তাঁর সামনে থেকে তাঁর ভাষণ উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিলেন।