পোশাক-পরিচ্ছেদ

৩৪/৯. অধ্যায়ঃ

রেশমী কাপড় পরিধান সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ أُهْدِيَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُلَّةٌ سِيَرَاءُ فَأَرْسَلَ بِهَا إِلَىَّ فَلَبِسْتُهَا فَأَتَيْتُهُ فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ وَقَالَ ‏ "‏ إِنِّي لَمْ أُرْسِلْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا ‏"‏ ‏.‏ وَأَمَرَنِي فَأَطَرْتُهَا بَيْنَ نِسَائِي ‏.‏

বর্ণনাকারী ‘আলী (রাঃ)

একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একজোড়া রেশমি চাদর উপহার এলো। তিনি তা আমার কাছে পাঠালেন। আমি সেটা পরে তাঁর কাছে আসলে তাঁর চেহারায় অসন্তুষ্টির ভাব দেখতে পেলাম। তিনি বললেন: তোমার পরার জন্য এটা পাঠাইনি। অতঃপর তিনি আমাকে আদেশ দিলে আমি তা টুকরা করে আমার পরিবারের মহিলাদের মাঝে বণ্টন করে দিলাম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18