পোশাক-পরিচ্ছেদ
৩৪/৯. অধ্যায়ঃ
রেশমী কাপড় পরিধান সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ حُلَّةَ إِسْتَبْرَقٍ . وَقَالَ فِيهِ ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ بِجُبَّةِ دِيبَاجٍ وَقَالَ " تَبِيعُهَا وَتُصِيبُ بِهَا حَاجَتَكَ " .
বর্ণনাকারী সইলম ইবনু ‘আবদুল্লাহ (রহ) হতে তার পিতার সূত্র
এ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তা ছিল মোটা রেশমি পোশাক। উক্ত ঘটনা সম্পর্কে বলেন, অতঃপর তিনি তার নিকট একটি মোটা রেশমি জুব্বা পাঠালেন এবং বললেন: তুমি এটা বিক্রি করে তোমার প্রয়োজন মেটাও।