পোশাক-পরিচ্ছেদ
৩৪/৬. অধ্যায়ঃ
পশম ও লোমের তৈরি পোশাক পরা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ زَاذَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ مَلِكَ، ذِي يَزَنَ أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُلَّةً أَخَذَهَا بِثَلاَثَةٍ وَثَلاَثِينَ بَعِيرًا أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ نَاقَةً فَقَبِلَهَا .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
যূ-ইয়াযান অঞ্চলের অধিপতি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি দামী পোশাক উপঢৌকন পাঠালেন, যা তিনি তেত্রিশটি উট বা তেত্রিশটি উটনীর বিনিময়ে কিনেছিলেন। তিনি (ﷺ) তা গ্রহণ করেন।
[৪০৩৪] আহমাদ, দারিমী। সানাদের ‘উমরাহ ইবনু যাজান সম্পর্কে হাফিয ইবনু হাজার আত-তাক্বরীব গ্রন্থে বলেনঃ সত্যবাদী, তবে ভুল প্রচুর।