পানীয় দ্রব্য প্রসঙ্গে

২৭/৯. অধ্যায়ঃ

কাঁচা খেজুরের শরবত

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، وَعِكْرِمَةَ، أَنَّهُمَا كَانَا يَكْرَهَانِ الْبُسْرَ وَحْدَهُ وَيَأْخُذَانِ ذَلِكَ عَنِ ابْنِ عَبَّاسٍ ‏.‏ وَقَالَ ابْنُ عَبَّاسٍ أَخْشَى أَنْ يَكُونَ الْمُزَّاءَ الَّذِي نُهِيَتْ عَنْهُ عَبْدُ الْقَيْسِ ‏.‏ فَقُلْتُ لِقَتَادَةَ مَا الْمُزَّاءُ قَالَ النَّبِيذُ فِي الْحَنْتَمِ وَالْمُزَفَّتِ ‏.‏

বর্ণনাকারী ক্বাতাদাহ (রহঃ) হতে জাবির ইবনু যায়িদ ও ‘ইকরামাহ্ সূত্র

তারা দুজনেই কেবল কাঁচা খেজুরের তৈরি শরবত অপছন্দ করতেন। তারা ইবনু আব্বাস (রাঃ) হতে এটা বর্ণনা করেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমার আশঙ্কা হচ্ছে- এটা যেন মুযযা না হয়। কেননা আবদুল কায়িস গোত্রকে তা পান করতে নিষেধ করা হয়েছে। (বর্ণনাকারী হিশাম বলেন), আমি কাতাদাকে বললাম, ‘মুযযা’ কি? তিনি বলেন, মাটির সবুজ পাত্রে ও তৈলাক্ত পাত্রে ভিজানো নাবীয।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18