পানীয় দ্রব্য প্রসঙ্গে

২৭/৮. অধ্যায়ঃ

দুই বস্তুর সংমিশ্রণ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا زَيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ، حَدَّثَنَا أَبُو بَحْرٍ، حَدَّثَنَا عَتَّابُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْحِمَّانِيُّ، حَدَّثَتْنِي صَفِيَّةُ بِنْتُ عَطِيَّةَ، قَالَتْ دَخَلْتُ مَعَ نِسْوَةٍ مِنْ عَبْدِ الْقَيْسِ عَلَى عَائِشَةَ فَسَأَلْنَاهَا عَنِ التَّمْرِ وَالزَّبِيبِ فَقَالَتْ كُنْتُ آخُذُ قَبْضَةً مِنْ تَمْرٍ وَقَبْضَةً مِنْ زَبِيبٍ فَأُلْقِيهِ فِي إِنَاءٍ فَأَمْرُسُهُ ثُمَّ أَسْقِيهِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী সাফিয়্যাহ বিনতু ‘আত্বিয়্যাহ (রহঃ)

একদা আব্দুল কায়িস গোত্রের মহিলাদের সঙ্গে আমি আয়িশা (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। আমরা তাকে খেজুর ও কিশমিশ মিশ্রিত শরবত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এক মুষ্টি খেজুর ও এক মুষ্টি কিশমিশ একটি পাত্রে ঢালতাম। তা আঙুল দিয়ে চেপে রস বের করতাম, অতঃপর তা নবী (ﷺ)-কে পান করাতাম।

[৩৭০৮] বায়হাক্বী। সানাদের ‘আত্তাব সম্পর্কে হাফিয বলেনঃ তিনি মাক্ববুল। এবং সাফিয়্যাহ বিনতু ‘আত্বিয়্যাহ সম্পর্কে বলেনঃ অজ্ঞাত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18