ব্যবসা-বাণিজ্য

২৩/৩১. অধ্যায়ঃ

ভাগচাষ সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ مَا كُنَّا نَرَى بِالْمُزَارَعَةِ بَأْسًا حَتَّى سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا ‏.‏ فَذَكَرْتُهُ لِطَاوُسٍ فَقَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ عَنْهَا وَلَكِنْ قَالَ ‏ "‏ لأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَرْضَهُ خَيْرٌ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرَاجًا مَعْلُومًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আস ইবনু দীনার (রহঃ)

আমি ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা ভাগচাষকে আপত্তিকর ভাবতাম না। কিন্তু রাফি ইবনু খাদীজ (রাঃ)-কে বলতে শুনলাম, রাসূলুল্লাহ (ﷺ) ভাগচাষ বর্জন করতে বলেছেন। আমি (আমর) কথাটি তাওসকে জানালে তিনি বললেন, আমাকে ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ভাগচাষ নিষেধ করেননি। বরং তিনি বলেছেনঃ তোমাদের কারো বিনিময় ছাড়া ধার হিসেবে জমি দেয়াটা এর উপর নির্ধারিত কর গ্রহণ অপেক্ষা উত্তম।

সহীহ : ইবনু মাজাহ (২৪৬৪)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18