ব্যবসা-বাণিজ্য
২৩/৩০. অধ্যায়ঃ
মূলধনবিহীন অংশীদারি ব্যবসা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ اشْتَرَكْتُ أَنَا وَعَمَّارٌ، وَسَعْدٌ، فِيمَا نُصِيبُ يَوْمَ بَدْرٍ قَالَ فَجَاءَ سَعْدٌ بِأَسِيرَيْنِ وَلَمْ أَجِئْ أَنَا وَعَمَّارٌ بِشَىْءٍ .
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
আমি, আম্মার ও সা’দ (রাঃ) এই মর্মে চুক্তি করি যে, আমরা বদরের যুদ্ধে যা পাব, তাতে আমরা সমান অংশীদার হব। সা’দ (রাঃ) দুজন দুশমনকে বন্দি করে আনলেন কিন্তু আমি ও আম্মার কিছুই লাভ করতে পারিনি।
দূর্বল : ইবনু মাজাহ (২২৮৮), ইরওয়া (১৪৭৪)।