কর, ফাই ও প্রশাসক
২০/৩৩. অধ্যায়ঃ
যিম্মীদের ব্যবসায়ের লাভ থেকে এক-দশমাংশ (উশর) আদায় সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَكْرِ بْنِ وَائِلٍ عَنْ خَالِهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُعَشِّرُ قَوْمِي قَالَ " إِنَّمَا الْعُشُورُ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى " .
বর্ণনাকারী আত্বা (রহঃ)
তিনি বকর ইবনু ওয়াইল গোত্রের জনৈক ব্যক্তি হতে শুনেছেন যিনি তার মামা থেকে বর্ণনা করেছেন। আমি বলি, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি কি আমার গোত্রের লোকদের নিকট থেকে উশর আদায় করবো? তিনি বললেনঃ উশর ইহুদি ও খ্রিস্টানদের উপর ধার্য করা হবে।