কর, ফাই ও প্রশাসক

২০/১৯. অধ্যায়ঃ

গনীমাতের মালে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অংশ (সাফী)

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ وَهُمَا - يَعْنِي عَلِيًّا وَالْعَبَّاسَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا - يَخْتَصِمَانِ فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَمْوَالِ بَنِي النَّضِيرِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ أَرَادَ أَنْ لاَ يُوقِعَ عَلَيْهِ اسْمَ قَسْمٍ ‏.‏

বর্ণনাকারী মালিক ইবনু আওস (রাঃ)

তিনি উক্ত ঘটনা সম্পর্কে বলেন, তাঁরা উভয়ে অর্থাৎ আলী ও আব্বাস (রাঃ) বনী নযীর গোত্রের কাছ থেকে আল্লাহ তাঁর রাসূল (ﷺ)-কে দান করেছিলেন যে সম্পদ, তা নিয়ে বিবাদে লিপ্ত হলেন। আবূ দাঊদ (রহঃ) বলেন, উমর (রাঃ) এর ইচ্ছা ছিল এ সম্পদের উপর বণ্টনের নামও নেয়া যাবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18