কর, ফাই ও প্রশাসক

২০/৮. অধ্যায়ঃ

রাষ্ট্রপ্রধান কর্তৃক তার পরবর্তী খলীফা নিয়োগ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ سُفْيَانَ، وَسَلَمَةُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ عُمَرُ إِنِّي إِنْ لاَ أَسْتَخْلِفْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسْتَخْلِفْ وَإِنْ أَسْتَخْلِفْ فَإِنَّ أَبَا بَكْرٍ قَدِ اسْتَخْلَفَ ‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ ذَكَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ فَعَلِمْتُ أَنَّهُ لاَ يَعْدِلُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَدًا وَأَنَّهُ غَيْرُ مُسْتَخْلِفٍ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমর (রাঃ)

উমর (রাঃ) বললেন, “আমি খলিফা নিয়ুক্ত করব না। কারণ রাসূলুল্লাহ (ﷺ) খলিফা নিযুক্ত করে যাননি। তবে আমি খলিফা নিয়োগ করতে পারি। যেহেতু আবু বকর (রাঃ) খলিফা নিযুক্ত করে গিয়েছেন।” ইবনু উমর (রাঃ) বলেন, “আল্লাহর শপথ! উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাঃ)-এর কথা উল্লেখ করাতে আমি বুঝতে পারি, তিনি কাউকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সমকক্ষ মনে করার মত মানুষ নন এবং তিনি কাউকে খলিফা বানাবেন না।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18