ফারায়েজ (ওয়ারিসী স্বত্ব)
১৯/১২. অধ্যায়ঃ
ওয়ালাআ (আজাদকৃত গোলামের পরিত্যক্ত মাল)
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوَلاَءُ لِمَنْ أَعْطَى الثَّمَنَ وَوَلِيَ النِّعْمَةَ " .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুক্তদাসের পরিত্যক্ত সম্পদ সেই ব্যক্তি পাবে, যে মূল্য পরিশোধ করেছে এবং অনুগ্রহ করেছে।