ফারায়েজ (ওয়ারিসী স্বত্ব)

১৯/১২. অধ্যায়ঃ

ওয়ালাআ (আজাদকৃত গোলামের পরিত্যক্ত মাল)

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ قُرِئَ عَلَى مَالِكٍ وَأَنَا حَاضِرٌ، قَالَ مَالِكٌ عَرَضَ عَلَىَّ نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها أُمَّ الْمُؤْمِنِينَ أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً تَعْتِقُهَا فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا ‏.‏ فَذَكَرَتْ عَائِشَةُ ذَاكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لاَ يَمْنَعُكِ ذَلِكَ فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) মুক্ত করার জন্য একটি দাসী কেনার ইচ্ছা করলেন। দাসীর মালিক বলল, আমরা তাকে আপনার নিকট এ শর্তে বিক্রি করতে পারি যে, তার ওয়ালা (মৃত্যুর পর পরিত্যক্ত সম্পদের মালিক) আমরা হবো। আয়িশা (রাঃ) বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উত্থাপন করলে তিনি বলেন, সে তোমাকে এর থেকে বঞ্চিত করতে পারবে না। কারণ দাসীর সম্পদের মালিক তার মুক্তকারী হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18