ফারায়েজ (ওয়ারিসী স্বত্ব)
১৯/৮. অধ্যায়ঃ
নিকটাত্মীয়ের মীরাস সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَوْسَجَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، مَاتَ وَلَمْ يَدَعْ وَارِثًا إِلاَّ غُلاَمًا لَهُ كَانَ أَعْتَقَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ لَهُ أَحَدٌ " . قَالُوا لاَ إِلاَّ غُلاَمًا لَهُ كَانَ أَعْتَقَهُ . فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِيرَاثَهُ لَهُ .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
একটি লোক মারা যায় এবং তার একজন মুক্তগোলাম ছাড়া অন্য কোনো উত্তরাধিকারী ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, তার কেউ আছে কি? লোকেরা বলল, তার মুক্তগোলামটি ছাড়া আর কেউ নেই। রাসূলুল্লাহ (ﷺ) তার মাল তাকে দিলেন।
দুর্বল: মিশকাত (৩০৬৫)।