ফারায়েজ (ওয়ারিসী স্বত্ব)

১৯/৮. অধ্যায়ঃ

নিকটাত্মীয়ের মীরাস সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَسْوَدَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ جِبْرِيلَ بْنِ أَحْمَرَ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ مَاتَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِيرَاثِهِ فَقَالَ ‏"‏ الْتَمِسُوا لَهُ وَارِثًا أَوْ ذَا رَحِمٍ ‏"‏ ‏.‏ فَلَمْ يَجِدُوا لَهُ وَارِثًا وَلاَ ذَا رَحِمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَعْطُوهُ الْكُبْرَ مِنْ خُزَاعَةَ ‏"‏ ‏.‏ قَالَ يَحْيَى قَدْ سَمِعْتُهُ مَرَّةً يَقُولُ فِي هَذَا الْحَدِيثِ ‏"‏ انْظُرُوا أَكْبَرَ رَجُلٍ مِنْ خُزَاعَةَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বুরাইদাহ (রাঃ)

খুজআ গোত্রের এক লোক মারা গেলে তার পরিত্যক্ত জিনিসপত্র নবী (ﷺ) এর কাছে আনা হয়। তখন তিনি বলেন: তার কোন ওয়ারিস বা আত্মীয় আছে কিনা খুঁজো। কিন্তু তারা কোন ওয়ারিস বা আত্মীয় খুঁজে পেল না। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই মাল খুজআ গোত্রের বৃদ্ধ ব্যক্তিকে দেবে। অন্য বর্ণনায় আছে, খুজআর কোন বৃদ্ধ লোককে খুঁজো।

দুর্বলঃ মিশকাত (৩০৫৬)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18